যাইহোক সেদিন কেমন ঘুমিয়ে ছিলাম জানি না। ঘুমাতে যাওয়ার আগে একটা কথা মনে হচ্ছিল কখন যে সকাল হবে! পরের দিন ভোরে ঘুম ভেঙ্গে গেয়েছিল আমার। ঘুম থেকে উঠেই আবার মনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়ে গিয়েছিল। কি করবো বুঝতে না পেরে একটা মজার কান্ড ঘটিয়ে ফেলে ছিলাম সেদিন। ভালবাসার দিবসে কি উপহার দিয়ে আমাদের ভালোবাসার পরব শুরু করবো সেটা ভাবতে ভাবতে ইস্কুলে যাবার সময় হয়ে এলো। তখনি আমার মাথায় এলো গোলাপ ফুলের কথা। সিনেমাতে দেখেছি নায়ক নায়িকারা তাদের ভালোবাসা প্রস্তাবিত করে গোলাপ ফুল হাতে নিয়ে। কিন্তু আমি গোলাপ ফুল কোথায় পাবো তখন ঔ অল্প সময়ের মধ্যে? বাড়ির বাগানে একটি গোলাপ গাছ ছিল আর একটা হাতে তৈরি কার্ড ছিল। ঔ নিয়েই আমি হলাম ইস্কুল ছুটির সময় আমার জীবনের প্রথম ভালবাসার মেয়েটির সামনে। মনে শিহরণ লজ্জা ভয় সব কিছুই ঘুরপাক খাচ্ছে ছিল তখন। সেদিন আর তার চোখে চোখ রেখে কথা বলার সাহস যোগাতে পারিনি। দু এক কথা বলেই সেদিন বাড়ি যেতে হয়েছিল। এর পর ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকলাম মনে সমাজের ভয় আর নিজেদের ভালোবাসার আনন্দ নিয়ে। এই ভাবেই চলতে থাকল বেশ কিছু দিন আর তারই মাঝে কখন যে নিজেকে পরিবর্তন করা শুরু করে দিয়েছিলাম নিজেই বুঝে উঠতে পারিনি।
However, I do not know how I slept that day. Before going to sleep, it seemed like a morning! I woke up the next morning. As soon as I woke up, there was excitement in my mind again. Not knowing what to do, I made a funny move that day. It's time to go to school to think about what gift to start our Valentine's Day. Then the word rose came to my mind. In the movie, I saw the heroes and heroines offering their love with roses in their hands. But where can I get roses in that short time? There was a rose tree in the home garden and a handmade card. That's why I was in front of the first love girl of my life during school holidays. Feeling shivering, fear of shame, everything was revolving then. I could not muster the courage to speak with his eyes closed that day. I had to go home that day with a word or two. After that I slowly started coming to each other with the fear of society and the joy of love. This went on for several days and I did not understand when I started to change.



No comments:
Post a Comment